Probhat Barta

নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের ব্যাপক সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

সবুজ মাহমুদ : নারায়ণগঞ্জে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বাষিকীতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। শাওন ছাত্রদলের রাজনীতিতে জড়িত। আহত হয়েছেন শতাধিক মানুষ।

নিহত ছাত্রদল কর্মী

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সংঘর্ষ শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। ওই সময়ে পুলিশ শতশত রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেটের গুলি ছুড়ে।
আহত বিএনপি কর্মীকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন তার সহকর্মীরা।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *