Probhat Barta

নারায়ণগঞ্জের সাতটি থানা ও ডিবির অভিযানে মাদক ছিনতাইসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৩

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ নরায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ৯ জন, মাদকসেবী ৩৭ জন, ছিনতাইকারী ২ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জনসহ সর্বমোট ৬৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

১০/১০/২০২৬ খ্রি.(শনিবার) নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিবরণঃ

নারায়ণগঞ্জ সদর থানা অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ০৭ জন এবং ওয়ারেন্ট মূলে ০২ জনসহ মোট ০৯ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা অভিযান পরিচালনাকালে ৪০৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০৪ জন এবং ওয়ারেন্ট মূলে ০৩ জনসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা অভিযান পরিচালনাকালে ০৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদকসেবী ০৩ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন এবং ছিনতাইকারী ০১ জনসহ মোট ০৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা অভিযান পরিচালনাকালে ২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদক সেবনকারী ০৭ জন এবং ওয়ারেন্ট মূলে ০৩ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানা অভিযান পরিচালনাকালে ৩০ পিস ইয়াবা ও ০৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদকসেবী ০৮ জন এবং ওয়ারেন্ট মূলে ০২ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানা অভিযান পরিচালনাকালে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদকসেবী ১২ জন এবং ওয়ারেন্ট মূলে ০১ জনসহ মোট ১৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানা অভিযান পরিচালনাকালে ওয়ারেন্ট মূলে ০১ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জনসহ মোট ০৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ০৯ জন, মাদকসেবী ৩৭ জন, ছিনতাইকারী ০২ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জনসহ সর্বমোট ৬৩ (তেষট্টি) জন আসামি গ্রেফতার করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *