Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, রাত ৪:১৩ মিনিট

অনুসরণ করুনঃ

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক আর নেই

নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক (৬৯) আর নেই। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে আকস্মিকভাবে তার মৃত্যু হয়।

সোমবার বিকালে আমিনুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। জেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী দুপুরে জেলা শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে তার জানাজায় অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা শিহাব উদ্দিন।

জানাজার আগে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মিলন, জেলা সভাপতি আবু সাঈদ চাঁদ, নাটোর সদরের এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ও মোজাম্মেল হক, নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ।

ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনকি সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জানাজা শেষে বিকাল ৩টার দিকে তার লাশ শহরের গাড়িখানা কবরস্থানে দাফন করা হয়।

আমিনুল হকের মৃত্যুতে রোববার রাতেই শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার মৃত্যুর খবরে গভীর রাতেই ঢাকা থেকে মরহুমের বাড়িতে ছুটে আসেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি।

মৃত্যুকালে আমিনুল হক স্ত্রী সাবেক এমপি সুফিয়া হক, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি আলাইপুর মহল্লার জালাল উদ্দিন আহম্মেদের ছেলে। আমিনুল হক কর্মজীবনে নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকার প্রকাশক, নাটোরের পশ্চিম আলাইপুর ও উপশহর জামে মসজিদের সভাপতি এবং হক ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী ছিলেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: