Probhat Barta

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারে জিসাস সভাপতির ১০ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সভাপতি নাহিদ গুলনার ইভা। আজ (শুক্রবার) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচীতে সভাপতির বক্তব্যে একথা বলেন।

ইভা বলেন, জিসাস আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে। এছাড়া সে বেগম জিয়ার রোগ মুক্তিতে দোয়া চান সকলের কাছে।

জিসাস সভানেত্রী নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম ও জিসাসের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

বক্তারা দ্রব্য মূল্যের উর্ধগতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উপদেষ্টাদের হস্তক্ষেপ কামনা করেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *