Probhat Barta

চাষাড়ায় জুয়ার আস্তানায় বিশেষ অভিযান ২৮ জুয়াড়ি গ্রেফতার, ৭৭,৯৪০ টাকা জব্দ

প্রভাত বার্তা.কম : নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে চাষাড়াস্থ ‘খাজা মার্কেট’-এর ৪র্থ তলায় গড়ে ওঠা একটি জুয়ার আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয় এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ (৭৭,৯৪০) টাকা জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল), অফিসার ইনচার্জ, সদর মডেল থানা এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
জুয়া, মাদকসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *