মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আদম আলীর একমাত্র ছেলে রাকিব গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
