Probhat Barta

উত্তর মধ্যনগর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুনামেন্ট (MPL) সিজন ৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজী সাঈদ দেলোয়ার : বক্তাবলী ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর মধ্যনগর যুব সংগঠনের কর্তৃক আয়োজিত ফুটবল টুনামেন্ট (MPL) সিজন ৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাহারুফ মোল্লার সভাপতিত্বে ও সাহারিয়ার নাদিম সূর্য মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইদুর রহমান বাচ্চু, সালাউদ্দিন মাল।
আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলমাস ভান্ডারী, মোহাম্মদ সফর আলী মোল্লা, হাজী মোহাম্মদ আওলা হোসেন, মোহাম্মদ জসিম বেপারী, আলাউ মাতাব্বর,মোহাম্মদ শহিদ হোসেন মোল্লা, আলম চাঁন মোল্লা,মোহাম্মদ বশির আহম্মেদ, মোহাম্মদ ইমান আলী মোল্লা, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ নেয়াজ আলী,মোহাম্মদ রহম আলী মোল্লা, মোহাম্মদ সাঈদ মোল্লা, আব্দুল মান্নান, মোহাম্মদ নবী হোসেন মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

প্রধান অতিথির বক্তব্যে হালিম আজাদ বলেন আমাদের এলাকায় খেলার মাঠ সংকিত থাকার কারণে আমাদের ছেলেরা খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে যার কারণে দিন দিন এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। হালিম আজাদ আরো বলেন বর্তমান সরকার মাদকের বিরোধ্যে জিরো ট্রলারেন্স হিসেব কাজ করে যাচ্ছে। বর্তমান নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদের প্রতি আহবান থাকবে যাতে বক্তাবলী ইউনিয়নে কয়কটি নির্ধারিত খেলার মাঠ করে দেন। আমরা আমাদের সন্তানদের কে মাদকের ভয়াবহ কবল থেকে মুক্ত রেখে সামাজিকতায় নিয়ে আসতে চাই। যারা বক্তাবলীতে মাদক বিক্রি করেন তারা সাবধান হয়ে যান বর্তমান সরকার কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারীদের ছাড় দিবেন না বলে হুশিয়ারি দেন।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন টিম ঢাকা লায়ন্স বনাম টিম মুন স্টার
টিম ঢাকা লায়ন্স ২/ ১ গোলে বিজয় লাভ করেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *