ষ্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের সবুজনগর গ্রামে রোজিনার বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় সদর মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় মোসা: রোজিনা বেগম (৩৭) স্বামী-মো: রাজন উল্লেখ করেন বিবাদী, ১। মো: বাদল (২৫) পিতা- মো: জসীম, মাতা-সোনিয়া বেগম, সাং-তৈলক্ষীরারচর ২। মো: মৃদুল দেওয়ান (৩৫), পিতা-মিয়া চান দেওয়ান, মাতা-রোকসানা বেগম, সাং-তৈলক্ষীরারচর ৩। আশরাফুল ইসলাম (১৯) পিতা- আব্দুল খালেক, মাতা- ফাতেমা বেগম, সাং-দক্ষিণ গঞ্জকুমারিয়া ৪। রিদওয়ান গাজী (২০) পিতা- আলাউদ্দিন গাজী, ৫/ নাইম হোসেন(২১), পিতা- মৃত আঃ ছাত্তার গাজী, মাতা- নাজমা বেগম, সাং- দক্ষিণ গঞ্জকুমারিয়া ৬। মোঃ সজীব মাতবর (২০), পিতা- মৃত শহিদুল্লাহ মাতবর, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-দক্ষিণ গঞ্জকুমারিয়া ৭। হাসান আলী (৩০) পিতা-আব্দুল হক, সাং-দক্ষিণ তৈলক্ষীরারচর ৮। লিটন (৩৫) পিতা- মৃত বারেক, সাং-দক্ষিণ তৈলক্ষীরারচর ৯। জসিম (৩০) পিতা-বারেক, সাং-দক্ষিণ তৈলক্ষীরারচর ১০। ইসলাম (২৮) পিতা-ইব্রাহিম, সাং-দক্ষিণ তৈলক্ষীরারচর১১। সোহেল (৪০) পিতা-ওয়াজ উদ্দিন, সাং-দক্ষিণ তৈলক্ষীরারচর ১২। মনির (৩৫) পিতা-আমানুল, সাং-দক্ষিণ গঞ্জকুমারিয়া ১৩। /হাফিজুল (৪০) পিতা- অজ্ঞাত, সাং-দক্ষিণ গঞ্জকুমারিয়া ১৪। রাকিব (৩০) ‘বিবাদীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করছি যে, আমার স্বামী মো: রাজন (৪৩) সবুজ নগর কুড়ের পাড়, এবং শামীম (৩৫) দ্বয়কে সন্দেহমূলক মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মামলা নং-২৫, তারিখ-২৩/০৯/২০২৬ সংক্রান্তে গত ইং ২৩/০৯/২০২৬ তারিখ রাত্রে টঙ্গীবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে। আমাদের এলাকায় ছড়িয়ে দেয় আমার স্বামী মোঃ রাজন (৩৩) এবং শামীম (৩৫) মাডার মামলার আসামী।
উপরোক্ত বিবাদীরা মব সৃষ্টির জন্য ২৮/০৯/২০২৬১ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় তেলক্ষিরাস্থ শাহআলী বাজারের সামনে মানববন্ধন করে হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মব সৃষ্টি করে।
২৮/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় দক্ষিণ তৈলক্ষিরা শামীমের বাড়ীতে উক্ত বিবাদীরা পরস্পর যোগসাজসে লোহার রড, লাঠি, কাঠের ডাসা, চাকু, কুড়ালসহ বেআইনী জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়িঘরের টিনের বেড়া ভাংচুর করে এবং কাচের মালামাল ভাংচুর করে। বসত ঘরের চতুর পাশের টিনের বেড়া ভাংচুর এবং কেটে ফেলে সর্বমোট অনুমান ১,২০,০০০/- টাকার ক্ষতিসাধন করে। উক্ত বিবাদীরা শামীম (৩৫) ভাংচুর করে সকল বিবাদীরা অজ্ঞাতনামা বিবাদীদের নিয়ে পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে ইং ২৮/০৯/২০২৬ তারিখ রাত্র অনুমান ০৭.৩০ ঘটিকার সময় কুড়েরপাড় সবুজ নগরস্থ আমাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে বসত ঘরের টিনের বেড়াতে এলোপাতারী আঘাত করে ক্ষতিসাধন করে এবং টিনের ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে ঘরের ভিতরে থাকা কাঠের সুকেস, আলমিরা ভাংচুর করে। আমার বসতঘর ও আলমিরা, সুকেস ভাংচুর করে সর্বমোট অনুমান ৯০,০০০/- (নববই হাজার) টাকার ক্ষতিসাধন করে। এলাকার লোকজনের সহায়তায় বিবাদী ১। মো: বাদল (২৫) ২। মো: মৃদুল দেওয়ান (৩৫)দের ধৃত করি অন্যান্য বিবাদীরা পালিয়ে যায়। উপস্থিত উত্তেজিত জনগণ ধৃত বিবাদীদের মারধর করে জখম করে। পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের হেফাজতে নেন এবং ঘটনাস্থল হতে বিবাদীদের ভাংচুরের কাজে ব্যবহৃত পুরাতন বাশের লাঠি ০১টি, লোহার পাইপ ১টি, গাছের ডাল ১টি, কাঠের ডাসা ১টি, প্লাস্টিকের পাইপ ২টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। পুলিশের সহায়তায় ধৃত বিবাদী ১। মো: বাদল (২৫) ২। মো: মৃদুল দেওয়ান (৩৫)দের জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে বাদী রোজিনা আক্তার পুলিশ সুপার হাবিবুর রহমান এর হস্তক্ষেপ কামনা করেছেন।
