Probhat Barta

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইরিন মাহবুব বলেন, ‘আজ বুধবার সকালে অক্সিজেনের পরিমাণ কমে যায় বাবার। দুপুর ১২টার দিকে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা দেড়টার দিকে তিনি মারা যান।’

মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *