Probhat Barta

বক্তাবলী শহীদ দিবসে এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর শ্রদ্ধা নিবেদন

প্রভাত বার্তা: ১৯৭১ সালের ২৯ই নভেম্বর পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত ১৩৯ জন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন বক্তাবলী পরগনার ঐতিহ্যবাহি সংগঠন এবি ফ্রেন্ড এসোসিয়েশন।

এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমনের নেতৃত্বে ১৩৯ জন শহীদ স্মরণে মঙ্গলবার ( ২৯ নভেম্বর ) সকালে কানাইনগর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান খান, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন বারী, কানাই নগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, কানাইনগর পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ নুর মোহাম্মদ, মোঃ মুলুক চাঁন, মোঃ সাইদুর রহমান, মোঃ শাহিন চৌধুরী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, আব্দুর রহিম, মাসুম গাজী, বাদসা মিয়া প্রমুখ

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *