Probhat Barta

বক্তাবলী ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আলী আজগর

ষ্টাফ রিপোর্টার:আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবেন মোঃ আলী আজগর (কালু)। তরুণ সমাজ সেবক ও ৬ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার শহর আলীর সুযোগ্য সন্তান রামনগরের কৃতি সন্তান মোঃ আলী আজগর আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬নং ওয়ার্ড রামনগর ও কানাইনগর বাসীকে নিবাচনী সালাম জানিয়েছেন ।
তরুণ সমাজ সেবক, মোঃ আলী আজগর(কালু) প্রভাত বার্তা.কম কে বলেন আমার মরহুম পিতা এই ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। আমার মরহুম পিতা এলাকাবাসীর কল্যানে ব্যপক ভাবে কাজ করে গেছে সেদিক থেকে সামাজিক কাজকর্ম আর রক্তে মিশে আছি আমি তার ধারাবাহিকতায় নির্বাচন করার জন্য অনুপ্রাণিত হয়েছি।

আমি আমার এলাকাবাসীর স্বার্থে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা,রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
বর্তমান যুবসমাজ মাদকের করাল থাবায় পড়ে ধবংসের মুখে। আমি ৬নং ওয়ার্ড থেকে মাদক নির্মূলে আগে উদ্যোগ নিবো।
আশা করি ৬নং ওয়ার্ড বাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ দিবেন।
আমি আমার প্রান প্রিয় ৬নং ওয়ার্ড বাসীর দীর্ঘ জীবন,সুস্থতা সহ তাদের সফলতা কামনা করছি।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *