Probhat Barta

নারায়ণগঞ্জের বন্দর থেকে ০৭ দিন আগে নিখোঁজ চাপাইনবাবগঞ্জের সিয়ামকে ঢাকার মুগ্ধা এলাকা থেকে ডিবি পুলিশ কর্তৃক উদ্ধার

প্রভাত বার্তা.কম : চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমান এর ছেলে সিয়াম আলী (১৯) নারায়ণগঞ্জের বন্দরের লেবার সরদার সহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে ৩/৪ মাস কাজ করে গত ২৩ অক্টোবর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ সিয়াম এর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। এই সংক্রান্তে লেবার সরদার সহিদুল বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেন (নম্বর -১৫৪০, তাং-২৫/১০/২০২৬) ।

০৭ দিন অতিবাহিত হলেও নিখোঁজ সিয়াম উদ্ধার না হওয়ায় ঘটনাটি জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের দৃষ্টি গোচরে আসলে তিনি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশের  এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ সিয়ামের অবস্থান শনাক্ত করে অদ্য ৩০ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা ডিএমপি’র মুগ্ধা থানাধীন উত্তর মুগ্ধা এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, নিখোঁজ সিয়াম নিজেই আত্মগোপনে ছিলেন। লেবার সরদার সহিদুল ও সিয়ামের ভাই আমিনুলের জিম্মায় সিয়ামকে প্রদান করা হয় ।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *