Probhat Barta

দীর্ঘ দিনপর অবশেষে তফসিল ঘোষণা করা হল ঐতিহ্যবাহী ধর্মগঞ্জ সোনার বাংলা সংসদের

মোহাম্মদ আল মনির: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে শুরু হল ঐতিহ্যবাহী ধর্মগঞ্জ সোনার বাংলা সংসদ এর সাধারণ সভা ও তফসিল ঘোষণা, উক্ত সভায় বিপুল সংখ্যক সদস্যের সমাহার ঘটে যা মহামিলনের রুপ নেয়।
সভা পবিত্র কোরআন তেলওয়াত দোয়ার মাধ্যমে শুরু হয়।শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম. ইব্রাহিম খলিল, তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠাকালীন ১৯৬৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তার ভুমিকা ও সংগঠনের কার্যক্রম তুলে ধরেন,আরো বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন।পরে ধারাবাহিক ভাবে নির্বাচন কমিশন বৃন্দ বক্তব্য রাখেন,নির্বাচন কমিশনারা হলেন, জনাব নুর ফারজানা এড.মামুনুর রশিদ, নেছার আহমেদ ও হাফিজুর রহমান,
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসক জনাব নুর ফারজানা উক্ত সভার সভাপতিত্ব করেন এবং নির্বাচনী তফসিল ঘোষণা করেন যা ১২ ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *