মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর ক -জোনের ইনচার্জ জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৮.০৯.২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০:৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া সাকিনস্থ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু (৪৮) এর বাড়ির উঠান হতে মাদক ব্যবসায়ী
১। মোঃ শাহিন (২৭), পিতা- মোঃ মুছা মিয়া, মাতা- মোসাঃ শাহিদা বেগম, সাং- গিরদাইন, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- মিজমিজি উত্তরপাড়া (নবার আলীর নাতী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ মেহেদী হাসান (২১), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- গোদনাইল নয়াপাড়া লেকপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা-মৃত ফজলুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া লেকপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যেকোন অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।
