Probhat Barta

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম সভাপতি লিয়াকত প্রধান

নারায়ণগঞ্জ জেলা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম সভাপতি লিয়াকত প্রধান

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাম।আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করি।সৎ সাহসী,মেধাবী, নীতিবান, ও দেশপ্রেমিক মানবিক বক্তব্য ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম সভাপতি লিয়াকত প্রধান বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সহ বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি। এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানাচ্ছি।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *