Probhat Barta

আলহাজ্ব এটিএম শাহাবুদ্দিন’র মৃত্যুতে এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন কানাই নগর গ্রামের এবং এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও কানাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাইসুল ইসলাম সুমনের পিতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক সংগঠন এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মজিদ প্রান্তিক ও সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন নান্নু।

এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মজিদ প্রান্তিক বলেন রাইসুল ইসলাম সুমনের পিতা আলহাজ্ব এটিএম শাহাবুদ্দিন সামাজিক ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। সামাজিক কর্মকাণ্ড ছিলো তার নিত্যকার কাজ নিজেকে সব সময় সামাজিক কাজে আবদ্ধ করে রাখতেন।

আলহাজ্ব এটিএম শাহাবুদ্দিন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। দুই ছেলে ও তিন মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন রেখে যান।

রাইসুল ইসলাম সুমনের পিতা আলহাজ্ব এটিএম শাহাবুদ্দিন’র মৃত্যুতে এবি ফ্রেন্ড এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেন। সেই সাথে তার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন তার পরিবারের সদস্যদের শোক ধৈর্য ধারন করার শক্তি প্রদান করেন।

আলহাজ্ব এটিএম শাহাবুদ্দিন’র জানাজা’র নামাজ অদ্য সকাল ১০ টার সময় কানাই নগর ছোবহানিয়া স্কুল এণ্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *