আব্দুল মজিদ প্রান্তিকের আজ ৪৭তম জন্মদিন। আব্দুল মজিদ প্রান্তিক নারায়ণগঞ্জ জেলার সদর থানার আলীরটেক ইউনিয়নের মুক্তার কান্দি গ্রামের এক মুসলিম সম্ভান্ত্র পরিবারে ১২ই ডিসেম্বর ১৯৭৭ সালে জন্ম গ্রহণ করেন।
আব্দুল মজিদ প্রান্তিক ছোটবেলা থেকে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজ থেকে সামাজিক,শিক্ষা, এমন কি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা মুলুক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।তারই ধারাবাহিকতা ধরে রাখার জন্য ২০০০ সালের ১ই জানুয়ারি প্রতিষ্ঠিত করেন এ বি ফ্রেন্ড এসোসিয়েশন নামে সামাজিক সংগঠন। নিজ উদ্যোগে করে যাচ্ছেন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড।
আব্দুল মজিদ রাজনৈতিক মতাদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পর্কিত। তিনি সাউথ আফ্রিকা দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আহবায়ক, এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফতুল্লা থানা জিসাস এর পক্ষ থেকে আব্দুল মজিদ প্রান্তিকের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।