Probhat Barta

শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬, রাত ১০:২৭ মিনিট

অনুসরণ করুনঃ

আবুল হাসেম রানার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাঃগঞ্জ জেলা জিসাস এর উদ্যোগে দোয়া মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়

ফতুল্লা প্রতিনিধিঃ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম রানার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জিসাস এর উদ্যোগে আজ ২৪ শে এপ্রিল আলীরটেক ইউনিয়ন মুক্তার কান্দি বাজার স্থ কার্যালয়ে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জিসাস এর সহসভাপতি শফিকুল ইসলাম মুক্ত,র সভাপতিত্বে ও জেলা জিসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাঈদ দেলোয়ার এর সঞ্চালনায় দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিসাস এর সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিসাস এর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিসাস এর সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন।

উক্ত দোয়া মিলাদ ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জিসাস এর সহ সাংগঠনিক সম্পাদক নেকবর বেপারী, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন।,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাদি মানিক হৃদয়, ধর্ম সম্পাদক আহম্মদ আলী রানা, জেলা সদস্য সাঈদ হোসেন, হাজী আলামিন, মোহাম্মদ মাসুম খোকা, সুজন, কুতুবপুর ইউনিয়ন জিসাস এর সভাপতি শামীম হোসেন, ইমাম হোসেন সবুজ, মোহাম্মদ বাবু শিহাব প্রমুখ।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: