Probhat Barta

সোমবার, ১৮ই মে, ২০২৬, বিকাল ৩:৪৬ মিনিট

অনুসরণ করুনঃ

স্ত্রীসহ অতর্কিত হামলার শিকার বরকত উল্লাহ বুলু

অতর্কিত হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হয়েছেন। এ সময় আরও আহত হয়েছেন তার স্ত্রী শামীমা বরকত লাকি এবং বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর আরও ভালো চিকিৎসার জন্য কুমিল্লার দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এই হামলার ঘটনা ঘটে।স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে শনিবার সোনাইমুড়ি ও কুমিল্লার মনোহরগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত বিপুলাসার বাজারে নামেন বরকত উল্লাহ বুলু। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছে।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাওহার ইকবাল সংবাদিকদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বরকত উল্লাহ বুলু জানিয়েছেন, হঠাৎ মোটরসাইকেলে করে দুই-তিনজন লোক এসে তাদের ওপর হামলা করেছে।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: