Probhat Barta

সন্ধ্যার মধ্যে সারাদেশে বিদ্যুৎ আসবে : বিদ্যুৎ সচিব

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দুপুরের পর থেকে লোডশেডিং চলছে অনেক এলাকায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানান, এক ঘণ্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ চলে আসবে এবং সন্ধ্যার মধ্যে সারাদেশে বিদ্যুৎ আসবে।

তবে ঠিক কী কারণে গ্রিড বিপর্যয় হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি বলে জানান বিদ্যুৎ বিভাগের সচিব। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রিডে সংস্কারের কাজ চলছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *