মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ শ্রীনগরে বিশেষ অভিযানে চোরাইকৃত সিএনজি উদ্ধারসহ পেশাদার চোর চক্রের সদস্য গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় মন্সীগঞ্জ পুলিশ সুপার, দিকনির্দেশনায় ইং ১৬-০৯-২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় ১। সাজ্জাদ হোসেন শুভ (২০), পিতা-শরীফ, সাং-আলদী রাজারচর, থানা-মুন্সীগঞ্জ, জেলা-মুন্সীগঞ্জ, ২। ইমরান (২০), পিতা-আজিজুল, সাং-টেংরামারা ক্যাম্প, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহম এবং ৩। সিয়াম হোসেন (১৯), পিতা-মুন্না, সাং-মাধবপুর চা বাগান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার একটি চোরাই সিএনজি শ্রীনগর থানাধীন বালাসুর বাজারে স্থানীয় ইয়াছিন মোল্লা (৪৫), পিতা-মন্নাফ মোল্লা, সাং-বালাশুর, থানা-শ্রীনগর জেলা-মুন্সীগঞ্জ এর নিকট নিয়ে এসে উক্ত সিএনজি বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তাব করে। তখন ইয়াছিন মোল্লা উপরোক্ত আসামীদের সিএনজি গাড়ীর কাগজপত্র দেখাতে বললে তারা কোন কাগজপত্র দেখাতে না পারায় সন্দেহ হয়। পরে শ্রীনগর থানা পুলিশ সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় একই তারিখ রাত ২০.৪৫ ঘটিকার সময় উল্লেখিত আসামীদের সিএনজি গাড়ীসহ আটক করে এবং সিএনজি গাড়িটি জব্দ করা হয়।
ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।