Probhat Barta

যুবনেতা ফায়জুল ইসলাম ফতুল্লা ইউনিয়নের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে যুবলীগ নেতা ফায়জুল ইসলাম অটোরিকশা প্রতীকে জয়ী হয়ে ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক।

দেশের অন্যতম বৃহৎ ইউনিয়ন হিসেবে পরিচিত ফতুল্লা ইউনিয়নে আজ সবগুলো কেন্দ্রের ভোট গননা শেষে দেখা যায়,অটোরিকশা প্রতিকে ফায়জুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৯২৭ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মোটরসাইকেল প্রতীকে পরেশ চন্দ্র দাস পেয়েছেন ৮২৩ ভোট।চশমা প্রতীকে আমজাদ হোসেন পান ১৩৮ ভোট ও আনারস প্রতীকে সাইফুল ইসলাম ২২২ ভোট পেয়েছেন।

রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন চুড়ান্ত গননা শেষে শনিবার রাতে ফায়জুল ইসলামকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য,গত বছরের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন মারা যান।এতে চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।আজ ৯ মার্চ শনিবার শিল্পাঞ্চলখ্যাত ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে সারাদিন নির্বাচনী এলাকায় ঘুরে এই নির্বাচন নিয়ে স্থানীয়দের মাঝে তেমন কোন উৎসাহ লক্ষ্য করা যায়নি।রিটার্নিং কর্মকর্তা জানান,ফতুল্লা ইউনিয়ন পরিষদে ৪৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৮৩৬ জন।প্রদত্ত ভোটের শতকরা হার ছিলো ১৮ শতাংশ।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *