মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ দৈনিক নারায়ণগঞ্জের শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী এবং নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় য়ল মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৩ অক্টোবর ) বাদ আছর শহরের টানবাজার এলাকায় পদ্মা সিটি প্লাজা- ৫ এর ব্যবসায়ীদের উদ্দ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে এ মিলাদ
ও দোয়া মাহফিল হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, আতিকুল রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাঈদ, এম এ মান্নান, আল আমিন, মাসুদ, ইব্রাহিম খলিল ভূইয়া, সোহেল, মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন,সহ- সভাপতি মোজাহিদ হাছান,সহ- সভাপতি সালাউদ্দিন,স্বপন,কোষাধ্যক্ষ ইকরামুল হাছান রেজু,জাহিদ,সদস্য আল আমিন পাপনসহ ব্যবসায়ী কর্মচারীবৃন্দ। বাদ আছর ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যুবদল নেতা জোসেফের মাতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল রহমান,সহ সভাপতি রফিকুল ইসলাম,সহ – সভাপতি ফয়সাল আহমেদ হৃদয়,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ভান্ডারী,
কোষাধাক্ষ সোহেল প্রমূখ।
এছাড়াও নতুন পালপাড়া শনিদেব মন্দিরে পালপাড়া বাসীর উদ্দ্যোগে বিশেষ প্রার্থনা করা হয় এবং বাদ এশা শহরের খানপুর সরদারপাড়া এলাকায় এতিমখানায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।পরে সকল এতিমদের নিয়ে একসাথে তবারক গ্রহন করেন যুবদল নেতা জোসেফ।
