প্রভাত বার্তা : গতকাল ২৬ আগস্ট তারিখ আনুমানিক ২০:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ চিটাগাং রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,২০,০০০/- (দশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মোঃ ইমান (৪৫), পিতা-মৃত ফজলু শিকদার, সাং-দানের হাট, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ। ফরিদা বেগম (৪০), স্বামী-নজরুল ইসলাম, সাং-কাঞ্চনপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।রুপসী বেগম, স্বামী-মোঃ ইমান, সাং-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।