মুন্সীগঞ্জ এর মোল্লাকান্দির কুখ্যাত খাইরুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে
বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ এর মোল্লাকান্দির কুখ্যাত খাইরুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মুন্সীগঞ্জ এর ছাত্র হত্যা মামলার আসামী খাইরুদ্দিন মোল্লা (৪৬), পিতা-মতলব মোল্লা, গ্রামঃ মাকহাটি, ইউপি-মোল্লাকান্দি, থানা ও জেলা-মুন্সিগঞ্জ কে অদ্য ২২/১০/২০২৬ ইং তারিখ রাত ০০:৩০(১২:৩০) ঘটিকায় মুক্তারপুর টোলপ্লাজা থেকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ থানা পুলিশ।
খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এ বসবাস করতেন এবং নারায়ণগঞ্জ এর আজমেরী ওসমান এর সহযোগী হিসেবে কাজ করতেন মর্মে জনশ্রুতি আছে।
খাইরুদ্দিন মোল্লার নামে মুন্সীগঞ্জ থানায় ছাত্রহত্যার মামলা ছাড়াও চারটি বিষ্ফোরক আইনের মামলা, তিনটি মারামারির মামলা রয়েছে।
ইতোমধ্যে ছাত্রহত্যা মামলায় খাইরুদ্দিন মোল্লাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক রিমান্ড এর আবেদন করা হয়েছে।
