Probhat Barta

মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি( নঈম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা  বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার,  উপজেলা  কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  সহকারী কর্মকর্তা সজিব কান্তি পাল,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো:রফিকুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, আইসিটি অফিসার  আব্রারুল হল শিমুল, একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন প্রমুখ।
‎ অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তারা।
‎কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তারা।
‎এতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ú

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *