Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:২৯ মিনিট

অনুসরণ করুনঃ

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ (বি ডাব্লিউ সি এন) নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়

শরতের বৃষ্টি স্নাত বিকালে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া রামবাবুর পুকুর পারস্থ রূপান্তর লিভিং এর কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ (বি ডাব্লিউ সি এন) নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
১৪ অক্টোবর শুক্রবার উক্ত সাহিত্য আড্ডায় পূর্বে নির্ধারিত প্রবন্ধ জীবননান্দ দাশের কবিতার কথা গ্রন্থের ২য় অংশ ‘ রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা” পাঠ করেন ছড়াকার ইকবাল হোসেন রোমেছ। বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আল-আশরাফ বিন্দু, চিত্রকর শাহ্ আলম, মোঃ আবুল কাসেম, মোঃ নুর ইসলাম বাদল, সামিয়া ইসলাম, ফটো সাংবাদিক মো: সাদ্দাম হোসেন মীর্জা, মো: কামরুজ্জামান মিন্টু প্রমুখ।
কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ানের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় সকলে স্বরচিত কবিতা পাঠ করেন এবং আসন্ন ৩১ ডিসেম্বর “আন্তর্জাতিক লেখক দিবস ২২” উৎযাপন করতে সকলে মুক্তমত প্রদান করেন।
সাহিত্য আড্ডা শেষে রূপান্তর লিভিং লিমিটেড এর সৌজন্যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা’র পিতা সামসুল হক এর ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: