প্রভাত বার্তা.কম: বক্তাবলীর মূর্তিমান আতংক, একাধিক মামলার আসামী রতন ইসলাম ওরফে ডাকাত রতনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর)রাত ৯ টায় বক্তাবলীর চর প্রসন্ন নগর এলাকায় অভিযান চালিয়ে এসআই শামীম হোসেন ও তার সঙ্গীয় ফোর্স ডাকাত রতনকে আটক করতে সক্ষম হয়।
শামীম হোসেন ডাকাত রতনকে আটকের সত্যতা নিশ্চিত করে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে জানান, ডাকাত রতনকে আটক করা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।
এদিকে এলাকাবাসীর অনেকে মুঠো ফোনে ফোন করে অনেকে জানান, উক্ত এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা সহ এমন কোন কর্ম নেই যে ডাকাত রতন করে বেড়ায়নি।
আমরা তার গ্রেপ্তারের খবরে অত্যন্ত খুশি হয়েছি। উক্ত রতন যেন অতি সহজে জামিনে বের না হয়ে আসতে পারে সে ব্যবস্থা গ্রহন করতে নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের হস্তক্ষেপ কামনা করেন।
