প্রভাত বার্তা: আজ ২৯শে নভেম্বর বক্তাবলী শহীদ দিবস।নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী পরগণায় পাক হানাদার বাহিনী নির্মম নির্যাতন করে একশত উনোচল্লিশ জন কে হত্যা করে। জ্বালাও পোড়াও করে বাইশটি গ্রাম।স্বাধীনতা যুদ্ধে এক সাথে নারায়ণগঞ্জ জেলায় এত প্রানের বিয়োগান্ত ঘটনা দ্বিতীয়টি আর নেই।স্বজন হারানো ব্যথা নিয়ে প্রতি বছর শ্রদ্ধার সাথে বক্তাবলী শহীদ দিবস হিসেবে পালিত হয় ২৯ শে নভেম্বর।
বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে ফতুল্লা থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি গাজী সাঈদ দেলোয়ার এর নেত্রীত্বে কানাইনগর ছোবহানিয়া স্কুল এণ্ড কলেজ মাঠে শহীদ ব্যধিতে এক র্যালির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জিসাস সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আব্দুল মজিদ প্রান্তিক, ফতুল্লা থানা জিসাস সহ সাংগঠনিক সম্পাদক আজগর আলী, বক্তাবলী ইউনিয়ন ৬নং বিএনপির সভাপতি বাদশা মিয়া, প্রভাত বার্তা.কম এর সম্পাদক মোহাম্মদ আল মনির ভূঁইয়া, বিএনপি নেতা মজিবুর রহমান, কালু মিয়া, কবি এম আর সেলিম, মোঃমনির হোসেন, মোঃ শরিফ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।