Probhat Barta

বক্তাবলী শহীদ দিবসে নাঃগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর আয়োজনে নারায়ণগঞ্জ সদর বক্তাবলি পরগনায় ১৯৭১ সালের ২৯ নভেম্বর রক্তাক্ত মহান স্বাধীনতা মুক্তিযোদ্ধের সময়ে দেশ মাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী ১৩৯ জন শহীদের স্মরণে সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার ও ইকবাল হোসেন রোমেছ এর সঞ্চালনায় কবিতা পাঠ,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ঔপন্যাসিক প্রফেসর মো.আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিষ্ট জামাল উদ্দিন বারি, উপস্থিত ছিলেন কবি নুরজাহান নীরা, মোহাম্মদ আল মনির,কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি মাহফুজ ইকরাম, কবি এম আর সেলিম, কবি নজরুল ইসলাম মাষ্টার,কবি হাশেম আলী সহ আরো অনেকে।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমাজ বক্তাবলী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাল হোসেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *