Probhat Barta

বক্তাবলী শহীদ দিবসে এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর শ্রদ্ধা নিবেদন

প্রভাত বার্তা: আজ ২৯শে নভেম্বর বক্তাবলী শহীদ দিবস।নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী পরগণায় পাক হানাদার বাহিনী নির্মম নির্যাতন করে একশত উনোচল্লিশ জন কে হত্যা করে। জ্বালাও পোড়াও করে বাইশটি গ্রাম।স্বাধীনতা যুদ্ধে এক সাথে নারায়ণগঞ্জ জেলায় এত প্রানের বিয়োগান্ত ঘটনা দ্বিতীয়টি আর নেই।স্বজন হারানো ব্যথা নিয়ে প্রতি বছর শ্রদ্ধার সাথে বক্তাবলী শহীদ দিবস হিসেবে পালিত হয় ২৯ শে নভেম্বর।

বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক এর নেত্রীত্বে কানাইনগর ছোবহানিয়া স্কুল এণ্ড কলেজ মাঠে শহীদ ব্যধিতে এক র‍্যালির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এবি ফ্রেন্ড এসোসিয়েশন এর উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এডঃ আওলাদ হাসান, জাপান সমিতির সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন,নারায়ণগঞ্জ জেলা জিসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃনুরুল আমিন মাসুম, যুগ্ম আহবায়ক গাজী সাঈদ দেলোয়ার, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি আলাউদ্দিন বারী বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাদশা মিয়া, মজিবুর রহমান, কানাইনগর ছোবহানিয়া স্কুল এণ্ড কলেজ এর শিক্ষক ফিরুজ আহমেদ এবি ফ্রেন্ড এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক আকতার হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *