ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরের আলোচিত মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজিকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর রাতে নিজ বাসা হতে সোনিয়া কাজিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১৯ হাজার একশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোনিয়া কাজি এলাকার অপর মাদক ব্যবসায়ী রিপন কাজির মেয়ে।
আলোচিত মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.হামিদ খান বলেন, আমি ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে আলোচিত মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজিকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১৯ হাজার একশত টাকা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে মাদক মামলা সোনিয়া কাজিকে আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।
