প্রভাত বার্তা.কম বিশেষ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে ছিনতাইকৃত ২ লক্ষাধিক টাকার মালামালসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর দিক-নির্দেশনায় জেলা ব্যাপী অভিযানে চলছে মাদক, অস্ত্র উদ্ধার ও ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার।
তারই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর রাত ২২.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ
হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবির পুলিশ পরিদর্শক জনাব মোঃ নজরুল ইসলামের নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর সমন্বয়ে একটি চৌকশ টিম অভিযান করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকৃত ০২ লক্ষাধিক টাকার মালামালসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলো :ছিনতাইকারী রিপন (৩৪), পিতা-আঃ লতিফ, মাতা-হোসনে আরা, সাং- মৌচাক লতা স্টোর, নিমাই কাশারী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। মোঃ রাব্বি (৩০), পিতা- মৃত দৌলত মিয়া, মাতা- মোছাঃ রিনা বেগম, স্থায়ী সাং-জগতচর, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ এ/পি- মৌচাক এলাচির বাসা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। হৃদয় চন্দ্র দাস (৩০), পিতা-মৃত রতন চন্দ্র দাস, মাতা- সজল রানী দাস, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ ( ভাসমান) এবং মাসুম (২৯), পিতা- মোবারক হোসেন, মাতা- মরিয়ম বেগম, সাং-মিজমিজি মৌচাক স্ট্যান্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ
উদ্ধারকৃত আলামত ২ টি ইসিজি মনিটর, লিফট যন্ত্রপাতি। ২,০৪,২৪০/- (দুই লক্ষ চার হাজার দুইশত চল্লিশ) টাকার মালামাল। বার্মিজ চাকু-১টি ছোড়া-১টি উদ্দ্বার করা হয়েছে।
