Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৪৬ মিনিট

অনুসরণ করুনঃ

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রভাত বার্তা সাহিত্য বিভাগ : গতকাল শুক্রবার বিকেল ৫:০০ টার সময় নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে নারায়নগঞ্জ জেলা সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।এতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা কবি ও লেখক বৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ডা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্ধু, বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক মজিবুল হক বাদল, প্রধান আলোচক ছিলেন কবি এম নাজমুুল হাসান অনুষ্ঠান সম্পর্কে মুক্ত আলোচনা ও মত প্রকাশ করেন কবি ও ছড়াকার মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন কবি ও সেচ্ছাসেবী এম ডি সোহেল।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি ও উপন্যাসিক সাঈদ দেলোয়ার এর সভাপত্বিতে ও সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের আহ্বায়ক কবি ইকবাল হোসেন রোমেছ

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা ও পরামর্শ দেন (প্রবাসী) কবি ও ছড়াকার রুহুল আমিন রুহুল এবং সাহিত্যপ্রেমি প্রিয়মুখ হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষক খোরশেদ আলম খাঁন।

উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মনির জামান, কবি মোহাম্মদ বশির উদ্দিন ,কবি মজিবুল হক বাদল,কবি এম আর সেলিম, আল আশরাফ বিন্দু, এম নাজমুল হাসান,কবি সামিয়া ইসলাম,কবি জয়া রানী দাস,কবি এম ডি সোহেল,কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি হাফিজা আক্তার সাথী।ছড়া পাঠ করেন ছড়াকার মোস্তফা কামাল সোহাগ, ছড়াকার মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস,ছড়াকার সালাহ্ উদ্দিন আমির,

এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন মানুষ (সেচ্ছাসেবী সংগঠনের) প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহান আলী খাঁন, জালকুঁরিয়ান ব্লাড ডোনার’স এর প্রতিষ্ঠাতা অপু রায়হান,আকাশ আহমেদ পায়েল(প্রতিষ্ঠাতা) প্রচেষ্টা প্রয়োজনে পাশে দাঁড়াবার, উপস্থিত ছিলেন প্রচেষ্টা প্রয়োজনে পাশে দাঁড়াবার সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন নাদিম, সাহিত্যপ্রেমি এম, এস,কামরুল হাসান মুকুল, শিক্ষক ও সাহিত্যপ্রেমিক সোহাগ সহ আরও অনেকে।

বিশেষ অতিথির বক্তব্যে মজিবুল হক বাদল বলেন এরকম আয়োজন আমাদের আরও দরকার।
আমাদের উচিৎ আমাদের সাহিত্যকে গণমুখি করা
এবং আমাদের সাহিত্যপাঠের বিকল্প নেই আমরা নিয়মিত পড়বো এবং একজন আরেকজন সাহিত্য আড্ডায় দাওয়াত করে নিয়ে আসবো। আজকে যারা অনুষ্ঠানে এসে এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি উনারা কেউ আমার বয়সে ছোট বা অনেকে আমার বন্ধু আমরা নিয়মিতভাবে এই আয়োজন চাই আমরা চাই এটা বিস্তার লাভ করুক।

প্রধান আলোচক হিসেবে আল আশরাফ বিন্দু উনি উনার শৈশব এবং মুুক্তিযুদ্ধের সময়কালের ঘটনা তুলে ধরেন এবং উনার কথায় তখনকার সময়কার কবি লেখকদের কথা উঠে আসে এবং উনি আশ্বাস দেন এরকম আয়োজনে উনি আছেন থাকবেন এবং আয়োজনকে স্বাগত জানান।

উক্ত অনুষ্ঠানে মুক্ত মতামত দিতে গিয়ে কবি ও ছড়াকার জান্নাতুল ফেরদৌস বলেন আমি অনেক খুশি এবং আনন্দিত আমাদের কাশিপুুর প্রেসিডেন্ট বাড়ীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ডার প্রথম সাহিত্য আড্ডায় আমি অংশগ্রহণ করতে পেরেছি আর আমাকে সুযোগ দেওয়া হয়েছে এই অনুষ্ঠান সম্পর্কে বলার জন্য।আমি ধন্যবাদ জানাই আগত সকল কবি ও লেখককে আমি সবার কবিতা শুনেছি।
আলহামদুল্লিলাহ্ সকলে কবিতা ও ছড়া খুব ভালো পাঠ করেছে তবে যাদের কবিতা ও ছড়া ছোট।
তাদের দুই থেকে তিনটা কবিতা বা ছড়া পাঠ করার সুযোগ দেওয়া উচিৎ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে আলোচক এম নাজমুল হাসান বলেন সকলের কবিতা শুনলাম।
আমার ভালো লাগলো আমি আনন্দিত আমার মনে হয় এখানে কয়েকজনের কবিতা খুবই ‘ছন্দের’ মিল ছিলো আর কিছু কবিতা অমিল পেলাম তবে আমরা আশাকরি এগুলো অনুশীলনের মাধ্যমে ঠিক হয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবি ও উপন্যাসিক সাঈদ দেলোয়ার বলেন আমরা একটি সুস্থধারার সাহিত্যাঙ্গন চাই যেখানে লেখার মান থাকবে লেখকের মুল্য থাকবে।
বর্তমান সময়ে অনেক লেখক আছেন ভালো লেখে তবে প্রচার বিমুুখ গুনী তবে প্রকাশিত না।
এমন কবি লেখকদের প্রচার প্রচারণা করবে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন।

আজকের এই আয়োজন শুধু আমার না আপনার আমার সকলের। আমাদের উচিৎ সবাইকে নিয়ে আয়োজন করা আর আজকে প্রথম আড্ডা বা সভা আমাদের আয়োজনে ভুলক্রটি থাকতে পারে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।আশাকরি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ডা নারায়ণগঞ্জেরর প্রতিটি এলাকা মহল্লায় একটি করে সাহিত্য আড্ডার আয়োজন করবে ইন শাহ আল্লাহ।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: