Probhat Barta

জিসাসের ৩০ তম প্রতিষ্ঠা বাষিকী পালন

প্রভাত বার্তা : গতকাল ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১২:০০ টার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পুষ্প স্তবক অর্পণ করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়।

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ১৯৯২ সালের ২৭ শে সেপ্টেম্বর মরহুম আবুল হাসেম রানা’র প্রচেষ্টায় গঠন করা হয়। আবুল হাসেম রানা এই সংগঠনের মাধ্যমে দেশের আনাচে-কানাচে সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিদের খুজে বেড় করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে সফল ভাবে গঠন করতে সক্ষম হন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস।

জিসাসের ৩০ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে গুলনাহার ইভার সভাপতিত্বে বিকাল ৩টার সময় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন। জিসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মজিদ প্রান্তিক সহ সারা দেশ থেকে আগত জিসাসের বিভিন্ন স্তরের নেত্রাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *