Probhat Barta

সোমবার, ১৮ই মে, ২০২৬, বিকাল ৩:৪৬ মিনিট

অনুসরণ করুনঃ

জিসাস কেন্দ্রীয় কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

প্রভাত বার্তা:গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কর্মী সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনাহার ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দেশের সার্বিক পরিস্থিতির উপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তুবায়ন করার লক্ষ্যে এবং বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় মিথ্যা প্রপন্ডা প্রচার করে দেশের ভিতর ধর্মীয় দাঙ্গা বাধিয়ে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বল অভিযোগ করা হয়।

কর্মী সভা শেষে র‍্যালি করার ছবি

কর্মী সভায় নাহিদ গুলনাহার ইভা বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ ইন্ডিয়ায় বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের মানুষ কে হাসিনার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দেশকে সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা করার জন্য জিসাস সভাপতি নাহিদ গুলনাহার ইভা তীব্র নিন্দা প্রকাশ করেন।
কর্মীসভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক

কর্মী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জিসাস সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক,কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,খ,ম জাহাঙ্গীর, মোঃ হামিদ,মোহাম্মদ জাকারিয়া,কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ রাজু,মোহাম্মদ শাহিন,আল আমিন মেম্বার, বাহাউদ্দন সরকার ও আমজাদ হোসেন।কেন্দ্রীয় কমিটির কর্মী সভায় নারায়ণগঞ্জ জেলা মহানগর মুন্সিগঞ্জ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: