Probhat Barta

গিয়াসউদ্দিনের মুক্তি চাইলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম সভাপতি লিয়াকত প্রধান

নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম সভাপতি ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা লিয়াকত প্রধান।

বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম সভাপতি লিয়াকত প্রধান নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের মুক্তি দাবি জানান।

লিয়াকত প্রধান বলেন, বর্তমান সরকারের নির্দেশে দুদক একটা কাল্পনিক মিথ্যা মামলায় জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মুক্তি না দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।

লিয়াকত প্রধান আরো বলেন আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন কে জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বর্তমান। সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরিয়ে আনতে পারবেনা বলে মন্তব্য করেন।

বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা লিয়াকত প্রধান অবিলম্বে আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নিঃশর্ত মুক্তি দিতে এই সরকারের প্রতি আহবান জানান

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *