Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৪৬ মিনিট

অনুসরণ করুনঃ

ক্রাচে ভর করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে বিএনপির সমাবেশে যুবদল নেতা কামাল

আওয়ামী লীগকে ‘দানব সরকার’ অবহিত করে এই সরকারের পতনের দাবিতে ক্রাচে ভর করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে যোগ দিয়েছেন যুবদল নেতা কামাল উদ্দিন।

২০১৫ সালের মে মাসে ঘর থেকে ডেকে নিয়ে পুলিশ আমার পায়ে গুলি করে। এরপর ডান পা কেটে ফেলতে হয় দাবি করেন কামাল।

তিনি বলেন রাত ৩টায় ঘর থেকে ডেকে নিয়ে আমাকে পুলিশ গুলি করে পঙ্গু করে দিয়েছে। আমর অপরাধ হচ্ছে, আমি যুবদল করি। আমার বিরুদ্ধে ৫টি মিথ্যা মামলা করেছে পুলিশ।

তিনি আরও বলেন আমি জিয়ার আদর্শের সৈনিক। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু এই সরকার একনায়কতন্ত্র কায়েম করেছে। তাই আওয়ামী লীগের পতন চাই।

এক পায়ে ভর করে সুদূর লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসতে কষ্ট হয়েছে কি না জানতে চাইলে ৪ সন্তানের জনক কামাল বলেন আদর্শের টানে এসেছি। দানব সরকারের পতনের দাবিতে এসেছি।’

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: