Probhat Barta

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএবি জনকল্যাণ পরিষদ’র শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএবি জনকল্যাণ পরিষদ কতৃিক কানাইনগর ছোবহানিয়া স্কুল এণ্ড কলেজ পাঙ্গন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল নয়টার সময় বিএবি জনকল্যাণ পরিষদের সদস্যদের উপস্থিতিতে এক র‍্যালির মাধ্যমে এই শ্রদ্ধা জানান

এসময় উপস্থিত ছিলেন বিএবি জনকল্যাণ পরিষদের নাজমুল হাসান, কাজী রাসেল, আল আমিন,নাজমুল হাসান (২) রাসেল মাল,জাহাঙ্গীর, আওলাদ, শাহীন, আব্দুল আলী, আবু সাঈদ,এড: রুহুল আমিন, শাহ আলম, আকরাম, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা।প্রতিটি বাঙালির শোক ও গৌরবের দিন। বোধ শানিত করে মায়ের ভাষা বাঙলাকে সঙ্গে নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার সংকল্পের দিন। ১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ তৎকালীন শাসকগোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।

মায়ের ভাষা রক্ষার সেই আন্দোলন পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলে। তাই ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় তাদের পুলিশ বাহিনী। এতে সালাম, বরকত, রফিকসহ অনেকে শহিদ হন। তাদের আত্মত্যাগেই রক্ষা হয় মায়ের ভাষা বাংলা। শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি।

দিনটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষও দিনটি পালন করছে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য দিনটি অন্যরকম আবেগের। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *