মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত ১টি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় মসজিদ থেকে উদ্ধার করেছে।
পুলিশ জানায় অদ্য ১২/০৯/২৬ খ্রি.
দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় আড়াইহাজার থানা মসজিদের মোয়াজ্জিম জনাব নাসির উদ্দিন মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরীফ রাখার তাকের উপর পরিত্যক্ত অবস্থায় একটি লাল রংয়ের শপিং ব্যাগ দেখতে পেয়ে আড়াইহাজার থানার ডিউটি অফিসারকে অবহিত করেন। পরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবজেল হোসেনসহ সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় শপিং ব্যাগ এর ভিতর থেকে ০১টি 9 mm পিস্তল, ০২ টি ম্যাগাজিন এবং
২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। থানার রেজিস্ট্রার পর্যালোচনা করে দেখা যায় যে, উদ্ধারকৃত পিস্তলটি বিগত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে। যার প্রেক্ষিতে কোন দুষ্কৃতিকারী হয়তো গোপনে নামাজ পড়ার অজুহাতে লুন্ঠিত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন রেখে গেছে। তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
