Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, রাত ৪:০৫ মিনিট

অনুসরণ করুনঃ

আজ ১৪ই ডিসেম্বর ২০২৪ইং চলো পাল্টাই সাহিত্য গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী।

একটি মানবিক সংগঠন চলো পাল্টাই সাহিত্য গ্রুপ।

আজ ১৪ই ডিসেম্বর ২০২৪ইং। ২০১৬ সালের এই দিনে চলো পাল্টাই সাহিত্য গ্রুপটির শুভ সূচনা হয় গ্রুপের প্রথম যৌথ কাব্যগ্রন্থ “ঝরা ফুল” প্রকাশের মাধ্যমে। এটি মূলতঃ একটি ফেসবুক গ্রুপ/সংগঠন।

চলো পাল্টাই সাহিত্য গ্রুপটি প্রতিষ্ঠা লগ্ন হতে এখন পর্যন্ত সাহিত্য বিকাশ, প্রচার ও প্রসারের মাধ্যমে আর্তমানবতার কাজে নিয়োজিত। এই গ্রুপটি মূলতঃ সাহিত্য চর্চার একটি অন্যতম প্লাটফর্ম। এই গ্রুপে সদস্য খুবই কম। কম হওয়ার কারন জানালেন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও কথা সাহিত্যিক এ আর আলম। তিনি জানান চলো পাল্টাই সাহিত্য গ্রুপটি মূলতঃ কবি/সাহিত্যিকদের জন্য। এই গ্রুপে সক্রিয় কবি সাহিত্যিকদেরকেই প্রাধান্য দেয়া হয়, নিস্ক্রিয় সদস্য দিয়ে গ্রুপ বোঝাই করে লোক দেখানো সদস্য হাজার হাজার নিয়ে আমরা বিশাল কিছু হাসিল করার চেতনা রাখিনা৷ আমরা হাজার হাজার নিস্ক্রিয় সদস্য গ্রুপে রেখে কোন প্রকার লোক দেখানো কার্যক্রম করি না বিধায় চলো পাল্টাই’তে সদস্য সংখ্যা লক্ষাধিক হতে পারলেও আমাদের সদস্য সংখ্যা ৬০০’র কম বেশী হবে।

লোক দেখানো সদস্যের জন্য সংগঠনটির জন্ম হয়নি, সংগঠনটি আর্তমানবতায় নিবেদিত থাকা কম সংখ্যক কবি সাহিত্যিক নিয়েই পথ চলা শুরু করেছে আর এখনো পর্যন্ত কম সংখক সদস্য নিয়েই সংগঠনটি একটি সফল সংগঠন হিসেবে ফেসবুকে এই গ্রুপটি পরিচিত ও প্রসংশিতও বটে।

চলো পাল্টাই সাহিত্য গ্রুপের মূল লক্ষ হচ্ছে প্রতি বছর অমর একুশে বইমেলা কেন্দ্র করে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা। গ্রুপের কবি/সাহিত্যিকগণের অংশ গ্রহনের মাধ্যমে প্রতি বছর একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়, আর প্রতিটি বইয়েই সদস্যগণের অনেকেই কবিতা/গল্প দিয়ে অংশ নেন। যারা অংশ নেন তাঁরা নির্ধারিত একটা অনুদান দেন বইটি প্রকাশনার জন্য।

যেখানে বিভিন্ন ফেসবুক গ্রুপ হতে বই প্রকাশ করা হয় ব্যাবসায়িক চেতনায়। সেখানে চলো পাল্টাই সাহিত্য গ্রুপটি কোনো ব্যাবসায়িক চেতনা রাখেনা। রাখেনা বলেই সকলের দেয়া অনুদানের টাকা হতে বই প্রকাশ করে যে টাকা বেঁচে যায় সে টাকাটা তখন আর কাউকে ফেরৎ দেয়া যায় না। যেহেতু বইটি সকলের অনুদানের টাকা দিয়ে প্রকাশিত হয়৷ সেহেতু সকলের অনুদানের টাকা দিয়ে বই প্রকাশ করার পর কিছু টাকা বেঁচে যায়।

এই বেঁচে যাওয়া টাকাটাকেই আমরা অনুদান থেকে দান হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে বিতরণ করে আসছি৷ যা সকল মহলেই বেশ প্রসংশিতও হয়েছে। হোক না সামান্য কিছু টাকা, এই সামান্য টাকাটাই বইয়ে অংশ নেয়া কবি সাহিত্যিকদের অনুদান। তো এই টাকারই একটা অংশ যদি দান হয়ে যায় তাহলে সেটা নিঃস্বন্দেহে প্রতিটি কবি সাহিত্যিকদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় বটে।

অন্তত একটি বইয়ে একজন কবির পাঁচটি কবিতা প্রকাশের পাশাপাশি সেই বইয়ের জন্য দেয়া অনুদানের একটা অংশ হয়ে যাচ্ছে দান। এই দান কারো একার নয়, প্রতিটি কবি সাহিত্যিকের। ভাবতে পারেন সাহিত্য বিকাশের মাধ্যমে মানবতার সেবা করা যায় তা কে কবে কল্পনা করেছিলো?

এরকম নান্দনিক কর্ম ফেসবুকে আর কোন সাহিত্য গ্রুপ আজ অবধি করেনি, একমাত্র চলো পাল্টাইই প্রথম এবং চলো পাল্টাইই সম্ভবত শেষ। যে সংগঠনটি কবিদের সাহিত্য বিকাশের মাধ্যমে আর্তমানবতার তরে নিবেদিত একটি সংগঠন, সে সংগঠনটি আর যাই হোক সবার থেকে আলাদা ও ব্যতিক্রম। বিগত আট বছর ধরে সংগঠনটি আর্তমানবতার সেবা দিয়ে দিয়ে আসছে সাহিত্য বিকাশের মাধ্যমে এবং এই কাজ ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ্।

এ ছাড়াও গ্রুপের তৎকালীন ও বর্তমান এডমিনবৃন্দের সহযোগীতায় সমাজের একেবারে অবহেলিত সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা কাপড় বিতরণ করেছে কমিটির একান্ত খরচে, আমি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটি হতে বর্তমান কমিটিতে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷

এ ছাড়াও প্রতি বছরই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে, আমাদের চলো পাল্টাই সাহিত্যগ্রুপটি সব সময় চেষ্টা করেছে বন্যার্তদের যতোটা সম্ভব নিজেদের ব্যাক্তিগত অনুদান দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে।

চলো পাল্টাই সাহিত্য গ্রুপে কেউ ডোনেশন করেনি। আর আমরাও এ পর্যন্ত কোথাও ডোনেশনের জন্য হাত পাতিনি। আমাদের উদ্দেশ্য আমরা বাৎসরিক কাব্যগ্রন্থ প্রকাশের পর যে অনুদানের একটা অংশ দান করে দিই তখন আমাদের ফান্ডে আর কোন অর্থ থাকে না, আর ফান্ডিং না থাকার পরেও আমরা যারা কমিটিতে ছিলাম/আছি নিজেদের ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন দুর্যোগে সামান্য হলেও মানবিক কাজ করার চেষ্টা করেছি, আমরা এসব কখনো প্রচার/প্রসারে আগ্রহী ছিলাম না। বর্তমানে সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় আমরা চাই আমাদের এই মহান কাজে কোন মহান ব্যাক্তির স্পর্শ। এতে কিছু বাড়তি সহযোগীতা আমরা সমাজের মানবিক কাজে ব্যায় করতে পারবো। যদি কোন মহান ব্যাক্তি এগিয়ে আসে আমরা তাঁকে স্বাগতঃ জানাবো।

আর্ত মানবতার তরে নিবেদিত চলো পাল্টাই সাহিত্য গ্রুপটি আজ ৯ম বছরে পা দিচ্ছে অত্যন্ত সফলতার সাথে। ২০১৬ সালের ১৪ই ডিসেম্বর হতে চলো পাল্টাই’র সমস্ত কার্যক্রম প্রমাণিত। যার কারনে গ্রুপটির প্রতিষ্ঠালগ্ন হতে এখন পর্যন্ত অনেক সদস্য গ্রুপটিকে ভালোবেসে গ্রুপের সংগে আছেন এবং বাৎসরিক কাব্যগ্রন্থ প্রকাশ করার সময় কবিতা/গল্প ও অনুদান দিয়ে সব সময় সহযোগীতা করে আসছেন। চলো পাল্টাই মূলতঃ এই গুনী কবি/সাহিত্যিকগণের জন্যই টিকে আছে এবং চলো পাল্টাই গ্রুপের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

প্রতি বছরের মতো চলো পাল্টাই সাহিত্য গ্রুপ হতে আসছে ২০২৫ অমর একুশে গ্রন্থমেলা কেন্দ্র করে এ-বছরও ” কাল্পনিক সভ্যতা” নামে গ্রুপের সপ্তম যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। বইটির কাজ শতভাগ সম্পুর্ন ২০২৫ গ্রন্থমেলায় চলো পাল্টাই সাহিত্য গ্রুপের সপ্তম যৌথ কাব্যগ্রন্থ পাওয়া ভূমি প্রকাশনীতে।

সবশেষে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলতে চাই, এই সংগঠনটি ফেসবুকের ইতিহাসে অন্যতম একটি প্লাটফর্ম। যে সংগঠনটি নিভৃতে সাহিত্য চর্চা, প্রচার, প্রসার ও সাহিত্য বিকাশের মাধ্যমে আর্তমানবতার কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লহ্ আমরা গ্রুপের সকল কবি সাহিত্যিকের সহযোগীতা পেয়েছি ভবিষ্যতে ও পাবো এই আশা ব্যক্ত করছি।

এ ছাড়াও চলো পাল্টাই সাহিত্য গ্রুপের বর্তমান কমিটি নিজেদের ব্যক্তিগত উদ্যোগে একটি দুটি পত্রিকায় গ্রুপের সদস্যদের কবিতা বিনা স্বার্থে প্রচার ও প্রকাশ করে আসছে, মূলতঃ চলো পাল্টাই’র উদ্দেশ্য গ্রুপের সক্রিয় কবিদের দেশব্যাপী পরিচিতি ছড়িয়ে দেয়া, আর এই পরিচিতি বাড়ানোর কাজটা পত্রিকার বিকল্প নেই বলেই মনে করেন গ্রুপের বর্তমান কমিটি।

চলো পাল্টাই সাহিত্য গ্রুপের বর্তমান কমিটি-
সভাপতি পদে আছেন জনাব ফজলে রাব্বি নবাব,
বিমলা রায়, প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মোহাম্মদ আজিম উদ্দিন, উপদেষ্টা, ইদি আমিন উপদেষ্টা, শাহনাজ পারভীন, উপদেষ্টা এবং গ্রুপের সাহিত্য বিষয়ক উপদেষ্টা পদে আছেন সাংবাদিক ও কলামিষ্ট কবি ও কথা সাহিত্যিক জনাব বদরুদ্দোজা বুলু। এ ছাড়াও গ্রুপের সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আয়শা আসমানী, সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন নিরব রায়হান এবং গ্রুপটির সহকারী প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম জুয়েল আছেন স্থায়ী ক্যাশিয়ার ও পরিচালক পদে। গ্রুপের প্রতিষ্ঠাতা কবি ও কথা সাহিত্যিক এ আর আলম গ্রুপটির পরিচালক পদে থেকে গ্রুপটির সবরকম পরিচালনা করছেন নিঁখুতভাবে যাতে গ্রুপটি নিয়ে কখনো সমালোচনার মুখোমুখি না হতে হয়।

দেশবাসীর কাছে চলো পাল্টাই সাহিত্য গ্রুপটি পরিচিত হয়ে উঠুক, কবি সাহিত্যিকদের পদচারনায় গ্রুপটি মুখরিত হোক এই প্রত্যাশায় চলো পাল্টাই সাহিত্য গ্রুপের সর্বাধিক সাফল্য কামনা করছি।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: