শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে জেলা প্রশাসন, বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
প্রভাত বার্তা.কম: মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শিল্পে চলমান সহিংসতার সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার ০৫-১১-২৬ইং সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক, শিবু মার্কেট, ফতুল্লা, সাইনবোর্ড, সানারপাড়, আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করেন। […]









