রুদ্ধদ্বার রুদ্ধশ্বাস ভুল ঘুচে যাক
টুটে যাক দাম্ভিক জীবনের বাঁক,
মুহূর্ত প্রতিক্ষণ নিষিক্ত হোক গানে
শুদ্ধস্বরে চরাচর ঋদ্ধ অভিন্ন প্রাণে।।
মুছে যাক দুঃখের ইতিহাস লেখা
ভেদাভেদ জাতপাত দূর হোক শেখা,
ভালোবাসা জানাশোনা থাকে যেন লেখা
মহামিলনে ভেসে যাক বিভেদের রেখা।।