Probhat Barta

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের তৃতীয় সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলা কাশিপুর ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ডের দেওয়ানবাড়ি নমপাড়া বীর নিবাস নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ শে নভেম্বর শুক্রবার বিকেল ৫ টায় সাঈদ দেলোয়ার এর সভাপতিত্বে ও হারুন অর রশিদ সাগর এর সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ডা ও মুক্ত আলোচনা’র তৃতীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজাজ সারোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জান্নাতুল ফেরদৌস ও ইকবাল হোসেন রোমেছ ,মুক্ত আলোচনায় ছিলেন রতন মল্লিক।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য আড্ডা ও মুক্ত আলোচনায় স্বরচিত কবিতা পাঠ করেন সিংঙ্গাপুর প্রবাসী হাশেম আলী,কবি বশির উদ্দিন, কবি মজিবুল হক বাদল,কবি অভিজিৎ, সাহিত্যপ্রেমি জলিল মাহমুদ, কবি জয়া রানী দাস,কবি সালাউদ্দিন আমির, শিল্পী কমল হাসান,সাহিত্যপ্রেমি সোহাগ হোসেন, কবি সামিয়া ইসলাম, কবি গিয়াস উদ্দিন খন্দকার , কন্ঠশিল্পী রিয়া খাঁন কবি মোঃ সোহেল প্রমুখ।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *