Probhat Barta

পাগলীবেশে পথে ঘাটে ঘুরছে প্রতিভাবান অংকন শিল্পী

নারায়ণগঞ্জ সদর উপজেলা এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ পাকাপুল সংলগ্ন ভূঁইয়া বাড়ি রাস্তায় আজ দেখা হলো অসাধারন ফটোগ্রাফি জানা এক পাগলীর সাথে যার হাতের একটুকরো ইটের কণার ছোঁয়ায় ফুটে উঠছে প্রাকৃতিক দৃশ্যপট যা পাশ দিয়ে যাওয়া পথচারীর চোখ আটকে দেয়।

৫৫-৬০ বছরের এক পাগলী রাস্তার গা ঘেঁষা দেওয়ালে আপন মনে ইটের টুকরো দিয়ে দেয়ালে বিভিন্ন ছবি আঁকতে দেখা যায় ,তখন রাস্তার পাশে দাঁড়িয়ে উৎসক জনতা মুগ্ধ হয়ে দেখছিলেন তার নিপুন হাতে টান।
পাগলীর এমন নিখুঁত চিত্রাঙ্কনে দেয়ালে ভেসে উঠেছে মানুষ,বাড়ি,ফুলবাগান পরী ও ময়ুরের প্রতিচ্ছবি।

আঁকার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সে ফটোগ্রাফি শিখেছে বলে জানায় তবে তার নাম পরিচয় জানা যায়নি।

সসয় তখন২:৪৫ মিনিট। প্রতিবেদক তখন দুপুরের লাঞ্চ করতে বাসায় যাচ্ছিলে, দুপুরের খাবারের জন্য বাসায় যেতে বললর অনিহা প্রকাশ করে তার সঙ্গে থাকা একটি পলিথিন দেখিয়ে তাতে করে খাবার দিতে বলেন,পরে তাকে বক্সে করে খাবার ও পানি দিলে হাত ধুয়ে খবার গ্রহণ করেন।

মোহাম্মদ আল মনির
সম্পাদক প্রভাত বার্তা.কম

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *