Probhat Barta

মুন্সীগঞ্জেজেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জেে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিশাত নাহার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির সামগ্রিক অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *