প্রভাত বার্তা.কম : নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাব ব্রীজের নীচ থেকে ডিবি পুলিশ কর্তৃক পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে জেলা ব্যাপী মাদক ও অস্ত্র গুলি উদ্ধারে চলছে সাড়াশি অভিযান। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব হাসিনুজ্জামান এর তত্বাবধানে ডিবি’র “গ” জোনের একটি চৌকশ টিম অদ্য ১ লা নভেম্বর ‘২০২৬ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ রুপগঞ্জের তারাব ব্রীজের নীচ থেকে পুলিশের লুট হওয়া মোট ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
