Probhat Barta

আগামীকাল রেড ক্রিসেন্ট নির্বাচন লড়ছেন কোভিড হিরো খোরশেদ 

প্রভাত বার্তা.কম : দীর্ঘ ৫১ বছর পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের এ আয়োজনে টিপু-নবী প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কোভিড হিরো খ্যাত মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলে নারায়ণগঞ্জে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন খোরশেদ। কোভিড এবং টিম খোরশেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল গঠন, থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় রক্তদাতাদের তালিকা তৈরি, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে দল গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট ইয়ুথ কার্যক্রম জোরদার করতে চান খোরশেদ।

এ ছাড়া অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও শিল্পকারখানার দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি এবং নিয়মিত প্রাথমিক চিকিৎসা, অগ্নিনিরাপত্তা ও উদ্ধার প্রশিক্ষণের আয়োজন করতে চান সাবেক এই কাউন্সিলর।

খোরশেদ জানান, রেড ক্রিসেন্টকে আরও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং আজীবন সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। নির্বাচিত হওয়ার মাধ্যমে এখানকার কার্যক্রমের গতি বৃদ্ধি করার জন্য কাজ করবো। সেই সাথে পুরো জেলায় রেড ক্রিসেন্টের মাধ্যমে মানবিক সেবা পৌছে দেয়ার জন্য সবটা উজার করে দিব।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *