Probhat Barta

চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযান গোরস্থানের ভেতর থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সদর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের গোরস্থানে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, হাজীপাড়া গোরস্থানের ভেতরে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে সাদা স্বচ্ছ পলিপ্যাকে রাখা ১০টি প্যাকেট থেকে সর্বমোট ১ দশমিক ০৩৩ কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *