Probhat Barta

সোনারগাঁও থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অদ্য ২৭/১০/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী হাইওয়ে পাকা সড়ক সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। ফয়সাল ওরফে জুজু (২৯), পিতা- আব্দুল লতিফ, মাতা-আমেনা, সাং-শিমরাইল, ওয়ার্ড নং-০২, ইউপি- মেহারী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া; ২। আরিফ (২৩), পিতা- মোহন মিয়া, মাতা- জহুরা বেগম, সাং- কুঠি জাজিয়ারা, ওয়ার্ড নং-০৬, ইউপি- কুঠি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া এবং ৩। মোঃ শাকিল (৩৭), পিতা- মোঃ জবেদ আলী, মাতা- শিউলী বেগম, সাং- ছুটিভাগবাউল, ইউপি- দিঘী, থানা-সদর, জেলা- মানিকগঞ্জ’দের তাদের হেফাজত হতে কসটেপ দিয়ে মোড়ানো ০৩ টি পলিথিন ব্যাগের ভিতরে যথাক্রমে ০৪ (চার) কেজি গাঁজা, ০৩ (তিন) কেজি এবং ০২ (দুই) কেজি সর্বমোট গাঁজাসহ সর্বমোট ০৯ (নয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *